× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ প্রতিযোগিতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৭:৫২ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬ ১৮:১৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে চৈত্র সংক্রান্তি ১৪৩২ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে চৈত্র সংক্রান্তি ১৪৩২ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে চৈত্র সংক্রান্তি ১৪৩২ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। প্রাণবন্ত এ আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল।

বিশ্ববিদ্যালয়ের রং পুকুরে সোমবার সকাল সাড়ে ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি আবাসিক হলের প্রতিটি হল থেকে দুইজনের সমন্বয়ে গঠিত ১১ টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল, দ্বিতীয় স্থান অর্জন করে নবাব সলিমুল্লাহ হল এবং তৃতীয় স্থান লাভ করে এএফএম কামালউদ্দিন হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কামরুল আহসান। তিনি বলেন, “এই ভেলা বাইচ প্রতিযোগিতা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে। এমন সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়”।

তিনি আরও বলেন, “আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে তরুণ প্রজন্ম যে আন্তরিকভাবে কাজ করছে, তা আশাব্যঞ্জক। আমরা যে জায়গাগুলোতে কিছুটা বিচ্যুত হয়েছি, এ ধরনের আয়োজনের মাধ্যমে তা পূরণ করা সম্ভব হবে বলে আমি মনে করি”।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “এই আয়োজন সফল হয়েছে মূলত অংশগ্রহণকারী হলগুলোর আন্তরিকতার কারণে। শিক্ষার্থীরা অংশ না নিলে এমন প্রাণবন্ত আয়োজন সম্ভব হতো না”।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, প্রক্টর এ কে এম রাশেদুল আলম, জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা