× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশী চিত্রশিল্পীর উদ্যোগে ইতালিতে আর্ট প্রদর্শনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৩:০৮ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫ ১১:২৮ এএম

বাংলাদেশী চিত্রশিল্পীর উদ্যোগে ইতালিতে  আর্ট প্রদর্শনী

চিত্রশিল্পী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যনির্মাতা মো. নাজমুল হক বাপ্পীর উদ্যোগে এবং তার প্রতিষ্ঠিত সংগঠন আর্ট ভেঞ্চারের ব্যানারে ইতালির শিল্পসমৃদ্ধ শহর ফ্লোরেন্স–এর খ্যাতনামা টোবিয়ান আর্ট গ্যালারিতে ঘরোয়া আঙ্গিকে শুরু হয়েছে আন্তর্জাতিক গ্রুপ আর্ট প্রদর্শনী “Whispers of Color–2”। 

প্রদর্শনীটি সোমবার (১ ডিসেম্বর) সারাদিনব্যাপী চলবে। এর আগে গতকাল (৩০ নভেম্বর) এর উদ্বোধন হয়।

এই প্রদর্শনীতে বাংলাদেশের বিশিষ্ট সিনিয়র চিত্রশিল্পী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ফাইন আর্টস বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং উদীয়মান শৌখিন শিল্পীরা অংশগ্রহণ করছেন। তাদের সম্মিলিত উপস্থিতি বাংলাদেশের চারুকলার বৈচিত্র্য, সৃজনশীল শক্তি ও নান্দনিক পরিচয়কে বৈশ্বিক শিল্পমঞ্চে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবে বলে আশা করছে আয়োজক।

প্রদর্শনী শেষে এক বিশেষ সমাবেশে অংশগ্রহণকারী সকল শিল্পীকে ক্যাটালগ ও সনদপত্র প্রদান করা হবে। একইসঙ্গে আর্ট ভেঞ্চার–এর পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে ৪টি বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

গত বছরও শিল্পী মো. নাজমুল হক বাপ্পী সফলভাবে “Whispers of Color” শীর্ষক প্রথম গ্রুপ প্রদর্শনীর আয়োজন করেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিল্পীদের শিল্পকর্মকে পরিচিত করে তোলা, শিল্পচর্চার নতুন সুযোগ সৃষ্টি করা এবং দেশের চারুকলা অঙ্গনকে আরও বিস্তৃত পরিসরে দৃশ্যমান করে তোলাই তার নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা