× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকাশ পেল নুরুন্নাহার মুন্নি সম্পাদিত সাহিত্যপত্র ‘আখ্যান’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৭:৪৮ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৫ ২২:৪৫ পিএম

প্রকাশ পেল নুরুন্নাহার মুন্নি সম্পাদিত সাহিত্যপত্র ‘আখ্যান’

শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘আখ্যান’-এর প্রথম সংখ্যা  প্রকাশ পেয়েছে।  গত ২৭ আগস্ট ২০২৫ বুধবার প্রকাশ পায় সংখ্যাটির সূচনা সংখ্যা।  এবারের বিষয় ‘অরণ্য’।  সংখ্যাটিতে স্থান পেয়েছে প্রবীণ-নবীন অর্ধশতাধিক কবির অরণ্য বিষয়ক কবিতা।

সম্পাদক কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নি বলেন, ‘আখ্যান সমকালীন সাহিত্যচর্চায় নতুন মাত্রা যোগ করতে চায়।  পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় লেখকদের জন্যও হয়ে উঠতে চায় একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।


পরিবেশ সচেতনতা তৈরি এ সংখ্যার উদ্দেশ্য জানিয়ে তিনি আরও বলেন, ‘অরণ্য আমাদের মূল্যবান সম্পদ।  আখ্যানের চলতি সংখ্যায় প্রকৃতির রূপ নানাভাবে উঠে এসেছে কবিদের কবিতায়। ’ 

এবারের সংখ্যায় লিখেছেন- সোহরাব পাশা, মজিদ মাহমুদ, ওমর কায়সার, তপন বাগচী, হেনরি স্বপন, মাসুদুল হক, শাহেদ কায়েস, সব্যসাচী হাজরা, শামীম সিদ্দিকী, জামশেদ ওয়াজেদ, পীযুষ কান্তি বড়ুয়া, প্রত্যয় জসীম, সুভাষ সরকার, গোলাম আশরাফ খান উজ্জ্বল, গাজী গিয়াস উদ্দিন, আরিফুল হাসান, মালেক মুস্তাকিম, সৌম্য সালেক, মুহাম্মদ ফরিদ হাসান, কাদের পলাশ, সঞ্জয় দেওয়ান, মাইনুল ইসলাম মানিক, রোকসানা ইয়াসমিন মণি, ম. নুরে আলম পাটোয়ারী, অনু ইসলাম, মইনুল হাসান, ফারুক সুমন, বাবুল আনোয়ার, বঙ্গ রাখাল, নুরুন্নাহার মুন্নি, হাসনাইন হীরা, শিশির আজম, নুসরাত সুলতানা, আমিনুল ইসলাম, তোফায়েল তফাজ্জল, ইসমত শিল্পী, মামুন সুলতান, মুস্তফা হাবীব, দ্বীপ সরকার, শৈবাল নূর, জোবায়ের মিলন, নিলয় রফিক, শাহ কামাল, আসিফ নূর, সুজন আরিফ, আশিক বিন রহিম, জাহিদ নয়ন, সুমন কুমার দত্ত, আজিজুল আম্বিয়া, হাসানুজ্জামান, সোমা মুৎসুদ্দি, রহিত ঘোষাল, নবকুমার দাস, একরাম আজাদ, দেবাশীষ ভট্টাচার্য এবং আজিম উল্যাহ হানিফ। 

সংখ্যাটিতে স্থান পাওয়া কবিতা নিয়ে প্রবন্ধ লিখেছেন কবি ও প্রাবন্ধিক মামুন রশীদ।

ছোটকাগজটির প্রচ্ছদ করেছেন ইউসুফ নাজিম।  মূল্য ২০০ টাকা।  বইটির পরিবেশক পরিবার পাবলিকেশন এবং অনলাইনে পাওয়া যাবে রকমারি ডটকমে।

প্রসঙ্গত নুরুন্নাহার মুন্নির জন্ম ৫ জানুয়ারি ১৯৮৩, চাঁদপুরের মতলব উত্তরে।  কবিতা, গল্প ও প্রবন্ধ লেখার পাশাপাশি বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত।  বর্তমানে চাঁদপুর সাহিত্য একাডেমরি নির্বাহী সদস্য।  এছাড়া প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন চর্যাপদ সাহিত্য একাডেমি’র। তার প্রকাশিত বইয়ের মধ্যে বয়েছে- আধখোলা জানালার আলাপ (কবিতা), কেউ থাকে অন্ধকারে (কবিতা) এবং গণতন্ত্রে পুরুষতন্ত্র (গল্প)। 

লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সমতটের কাগজ সম্মাননা, ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড, মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননাসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা