× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল কুরআনের বাণী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৬:৪৫ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১৮:১৯ পিএম

পবিত্র কুরআন

পবিত্র কুরআন

যারা অবিশ্বাসী যদি তাদের কাছে পৃথিবীর সমুদয় সম্পদ এবং তৎসহ তদানুরূপ আরও সম্পদ থাকে, আর এগুলোর বিনিময়ে পুনরুত্থান দিবসে শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায়, তবুও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

সূরা : আল-মায়েদা, ৩৬

আল হাদিস থেকে

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তায়ালা যখন মাখলুক সৃষ্টি সমাপ্ত করলেন, তখন ‘রেহম’ দণ্ডায়মান হলো এবং বলল, এ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আশ্রয় প্রার্থনাকারীর স্থান। তিনি বললেন, হ্যাঁ। তুমি কি এতে পরিতুষ্ট নও যে, যে তোমাকে সংযুক্ত রাখবে আমিও তার সঙ্গে সম্পর্ক রাখব, আর যে তোমাকে বিচ্ছিন্ন করে দেবে, আমিও তাকে পৃথক করে দেব? তখন সে বলল, হ্যাঁ।

তিনি বললেন, তোমার জন্য তা-ই হবে। এরপর রাসুলুল্লাহ (সা.) বললেন, যদি তোমরা চাও তাহলে পাঠ করতে পার : ‘তোমরা কি অস্বীকার করতে পারবে যে তাদের ওপর দায়িত্ব অর্পণ করলে দুনিয়াতে বিপর্যয় ও ফ্যাসাদ সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে, এরাই তারা, যাদের ওপর আল্লাহ অভিশাপ বর্ষণ করেছেন। অনন্তর তিনি তাদের বধির করে দিয়েছেন ও তাদের চক্ষুগুলো দৃষ্টিহীন করে দিয়েছেন। তারা কি কুরআন সম্পর্কে অভিনিবেশ সহকারে চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ?’

হাদিস-৬৩৬০

-সহীহ মুসলিম শরীফ থেকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা