× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনায় পূর্ণাঙ্গ কমিটি

রিপন মালী

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৫ পিএম

কমিটি গঠন শেষে বরগুনা জেলা অদম্যদের ফটোসেশন

কমিটি গঠন শেষে বরগুনা জেলা অদম্যদের ফটোসেশন

অদম্য বাংলাদেশ বরগুনা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে ২২ সেপ্টেম্বর শুক্রবার শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এহসান আহমাদ নোমানকে সভাপতি ও মো. জাহীদ হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। 

অদম্য বাংলাদেশ বরগুনা জেলা ইউনিটের সমন্বয়ক মহিউদ্দিন অপু বলেন, সাম্য-সমতা, প্রশিক্ষণ-দক্ষতা ও সৃজনশীলতা চার মূলনীতি সামনে রেখে কাজ করছে অদম্য বাংলাদেশ। ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রেখে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে অদম্য বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে। তরুণদের মেধা বিকাশে নানা ধরনের সৃজনশীল কাজের উদ্যোগ গ্রহণসহ সমাজের অসহায় ও সাধারণ মানুষের জন্য কাজ করবে অদম্য বাংলাদেশ বরগুনা ইউনিট।  

সাধারণ সম্পাদক জাহীদ হাওলাদার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সামনে এগিয়ে যাবে অদম্য বাংলাদেশ। সমাজের সাধারণ মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করবে অদম্যরা। বিজ্ঞান ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখবে অদম্য বাংলাদেশ। 

সভাপতি এহসান আহমাদ নোমান বলেন, অদম্য বাংলাদেশ সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজে যুক্ত থাকবে। এ ধরনের কাজে সবার সহযোগিতা কামনা করছি।  

কমিটিতে সহসভাপতি মনোনীত হন আতিক রহমান ও মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন আতিকুর রহমান সাবু ও বাপন দেব, সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান সিহাব, সহ সাংগঠনিক সম্পাদক মো. সজিব, দপ্তর সম্পাদক আরিফ খান, অর্থ সম্পাদক আকরাম হোসেন হৃদয়, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. খাইরুল ইসলাম মুন্না, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মোসা. শারমিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. হেদায়েতুল্লাহ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রিপন মালী, ক্রীড়া সম্পাদক মো. ফেরদৌস খান ইমন, তথ্য ও যোগাযোগ সম্পাদক শোয়েব তাসিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলাম রায়হান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো. রিমন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক নাফিজা আশা। নির্বাহী সদস্য হয়েছেন মোঃ শাহারিয়া, আসিফ আমান, দোলন দেব বিশ্বাস, মো. মোস্তাফিজ, মো. জুবায়ের ইসলাম, পল্লব দেবনাথ, মো. রাজু, মো. হাসিব খাঁন, মোসা. মরিয়ম আক্তার, মাহাদী সাগর, মো. তানভীর ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা