× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আষাঢ় এলে

মুহিতুল ইসলাম মুন্না

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ২১:৫৬ পিএম

আষাঢ় এলে

আষাঢ় মাসে বৃষ্টি আসে ঝুমুর ঝুমুর তালে

লেখতে হবে বৃষ্টিকে আজ নব বর্ষাকালে।

আবোলতাবোল ভাবতে গিয়ে বসিয়াছি সদ্য 

কীভাবে যে লিখতে হবে বুঝি না ভাই কাব্য।


ভাবতে ভাবতে দিন ফুরিয়ে বিকাল গিয়ে সন্ধ্যা

বর্ষাকালে গগনতলে নিয়ে এলো ঘোর তন্দ্রা।

সারা দিনের ক্লান্তিতে চোখ দেখে সব ফ্যাকাশে

ঝুমুর ঝুমুর তাল নিয়ে বৃষ্টি এলো আকাশে।


ঠান্ডা হাওয়ার পরশ দিয়ে বহিছে ধরার ধূলি

কলম লেখে বৃষ্টির কাব্য কদম ফুলের কলি।

বর্ষা এলো বৃষ্টি এলো, পদ্য লেখা হয়ে গেল

অবসরের সময়টাকে ধরে বেঁধে কাব্য নিল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা