× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গীতিময় তুমি

প্রজীৎ ঘোষ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৩:১৬ পিএম

গীতিময় তুমি

তুমি হয়তো আমাকে ভুলেই গেছো 

এখন আর মনে রাখো না। 

আজ আমি কোনো বেতস লতার বনে

বিরহী ডাহুকের মতো কেঁদে ফিরি। 

সে সুর গুল্মলতা-বাসকের ভালো লাগে না 

সন্ধ্যায় যে শিউলি ফোটে, হয়তো তারও লাগে বিরক্ত। 

 

তোমার কাছে যে সত্য বচন শুনেছি 

হয়তো তার অর্থ তুমি অন্যভাবে ভেবেছো। 

এখন তোমার চোখে হয়তো বিতৃষ্ণার অন্ধকার

ঘনিয়েছে ক্ষণকাল; বড় খারাপ আমি 

হয়তো তোমার কর্ণকুহরে বিষণ্ন মেঘের

করুণার গর্জনধ্বনি বাজে।


আজ আমি আষাঢ়ের উড়ো মেঘ

উড়তে উড়তে কোনো ব্যথাতুর শ্রাবণে

ঝরে যাবো অনায়াসে। 

তুমি যদি আমায় বুকে নাই রাখো

তবু তোমার প্রতি চিরকৃতজ্ঞ 

স্মৃতিময়, গীতিময় তুমি আছো সকল আনন্দ-উল্লাসে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা