× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া কমিটির পরিচিতি সভা

অসীম কুমার কৌশিক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৩:২৯ পিএম

বগুড়া শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয় অদম্য বাংলাদেশ বগুড়া ইউনিটের প্রথম পরিচিতি সভা

বগুড়া শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয় অদম্য বাংলাদেশ বগুড়া ইউনিটের প্রথম পরিচিতি সভা

দিনটি শুক্রবার। দুপুরের তপ্ত রোদে লোকজনের আনাগোনা কম। তবু বগুড়া শহরের একটি অভিজাত হোটেল অদম্যদের পদচারণে মুখরিত। একটু পরই শুরু হবে অদম্য বাংলাদেশ বগুড়া ইউনিটের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা।

অনুষ্ঠানটি দুই অংশে ভাগ করা হয়। মধ্যাহ্নভোজ ও পরবর্তীতে আলোচনা সভা। সভাপতি বায়েজিদ শেখের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের বগুড়া ব্যুরোপ্রধান মোহন আখন্দ, স্টাফ রিপোর্টার অরূপ রতন শীল, আকতারুজ্জামান সোহাগ, অদম্য বাংলাদেশ বগুড়া জেলা ইউনিটের সব অদম্য ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।

সভায় মাসিক কর্মপরিকল্পনা ও নানা বিষয়ে অদম্যদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কমিটির নির্বাহী সদস্য ইউনুস আলী সংগঠনের নারী সদস্যদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স করানো এবং পরবর্তীতে তাদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন।

সভাপতি বায়েজিদ শেখ বলেন, সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে নিজেকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থেকে নিজের মেধাকে শানিত করা যায়। অদম্য বাংলাদেশ মানবিকতা, সাম্য-সমতা, প্রশিক্ষণ-দক্ষতা ও সৃজনশীলতা মূলমন্ত্র সামনে রেখে কাজ করছে। অদম্যরা নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

অদম্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা