× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক সভা

দীপ চৌধুরী

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৩:১৯ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল সাংগঠনিক সভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল সাংগঠনিক সভা

অদম্য বাংলাদেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শুক্রবার আহ্বায়ক মুসলিমা তন্বীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অদম্য বাংলাদেশ-এর বিভাগীয় সম্পাদক দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, অদম্য বাংলাদেশ নানা ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম করে যাচ্ছে। নিয়মিত লেখালেখি, বিজ্ঞান চর্চা, সাহিত্য ও সংস্কৃতি রক্ষায় উদ্যোগী হবে অদম্যরা। সাধারণ মানুষের পাশে থেকে সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে অদম্য বাংলাদেশ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাভেদ রায়হান, যুগ্ম আহ্বায়ক তওহীদ হোসাইন সানি ও দীপ চৌধুরী, সদস্য সচিব ইমরান হোসাইন, অদম্য সায়মা কাদের, মারুফ শেখ, আল মাসুম হোসেন, মো. মামুন, মোজাহিদুল ইসলাম, আমিনা কবির শ্রেষ্ঠা।

সভায় সংগঠনের গঠনতন্ত্র, লক্ষ্য ও উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে আলোচনা হয়। সভা শেষে মাসিক কর্মপরিকল্পনা ঘোষণা এবং তা বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা