× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে শিশুদের নিয়ে মেহেদি উৎসব

মেহবুবা মৌলি সূচনা

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১২:৫৮ পিএম

গাজীপুরে শিশুদের নিয়ে আয়োজন করা হয় মেহেদি উৎসব

গাজীপুরে শিশুদের নিয়ে আয়োজন করা হয় মেহেদি উৎসব

ঈদ উপলক্ষে হাতে মেহেদি পরা এক অন্যরকম অনুষঙ্গ। যেকোনো উৎসবের সাজে পূর্ণতা দেয় মেহেদির লাল রঙ। শিশু-কিশোরদের ঈদ-আনন্দ বাড়িয়ে দিতে মেহেদি উৎসবের আয়োজন করে অদম্য বাংলাদেশ গাজীপুর ইউনিট।

২৬ জুন সোমবার বিকালে নগরীর নীলেরপাড়া গ্রামে বইপোকা পাঠাগারে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক মেহবুবা মৌলি সূচনা, সদস্য সচিব মণ্ডল মাধব চন্দ্র, অদম্য শাহীন আহমেদ, ফাহিম মাহমুদ, সামিউল আলম নাবিল, ওমর ফারুক জিদনী, অলি আহমেদ, মুশফিকা আনজুম, ইসতিয়াক উদ্দিন হিমেল, মাহমুদ হাসান আসিফ প্রমুখ।

গ্রামের প্রায় ২০ জন ছেলেমেয়ের হাতে নানা কারুকাজে মেহেদির রঙ লাগিয়ে দেয় অদম্যরা। এ উৎসবকে ঘিরে সবার মধ্যে বিরাজ করে উৎসাহ-উদ্দীপনা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা