× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় কমিটি গঠন

সেতু ইসলাম

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১০:২৩ এএম

কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভায় নওগাঁর অদম্যরা

কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভায় নওগাঁর অদম্যরা

অদম্য বাংলাদেশ নওগাঁ জেলা ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২ জুলাই রবিবার শফিক ছোটনের সভাপতিত্বে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কায়েশ উদ্দিন। সভা সঞ্চালনা করেন প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক এমআর ইসলাম রতন। 

সভা শেষে গুলশান আরাকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল রাফি সরোজকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন মো. মামুন হাসান নয়ন ও সেতু ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেনÑ কাজী নাজমুন নাহার নীলা, নেওয়াজ মো. নয়ন, মাহাবুব আলম সাজু, রাশিদ আনজুম তন্ময়, নাশিয়া জাহিন তন্বী, আশিক আহমেদ ও নাইমুল ইসলাম সৌরভ।

সভাপতি শফিক ছোটন বলেন, সংগঠনের অগ্রগতি নির্ভর করে সদস্যদের কর্মতৎপরতা ও একনিষ্ঠতার ওপর। আমি আশা করছি, অদম্যরা নানামুখী সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থেকে সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখবে। 

আহ্বায়ক গুলশান আরা বলেন, কমিটি আমাকে আহ্বায়ক নির্বাচিত করায় সবারর প্রতি কৃতজ্ঞতা। অদম্য বাংলাদেশ সমাজের সব ধরনের মানুষের জন্য কাজ করবে। আমি সবার সহযোগিতা কামনা করছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা