× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কখনও বলা হয়নি ভালোবাসি বাবা

সিয়াম মাহমুদ

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৩:০২ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১৩:১৭ পিএম

চিত্রকর্ম : শাবিন শাহরিয়ার

চিত্রকর্ম : শাবিন শাহরিয়ার

বাবা শীতল বটবৃক্ষ, যিনি ছায়া হয়ে থাকেন সারা জীবন। চেহারায় গাম্ভীর্য আর হাসিবিহীন মুখ যেন তার প্রতিচ্ছবি। বাবা ভরসার নাম, মাথার ওপর ছাদ হয়ে আজীবন থাকেন। তিনি পরিবারের নীরব জোগানদাতা।

বাবার সঙ্গে ছেলেদের সম্পর্ক অনেকটা শিক্ষক ও ছাত্রের মতো। প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা হয় না। তার শাসনের ভয়ে মায়ের আঁচলে মুখ লুকিয়ে থাকেনি, এমন ছেলে কমই খুঁজে পাওয়া যাবে। বাবার সঙ্গে ভালোবাসা থেকে রাগ, অভিমান বা অভিযোগের সম্পর্কটাই যেন বেশি। কিন্তু তার পরও ভালোবাসার গভীরতা অনেক, তবে তা থাকে সুপ্ত। তেমনি বাবাও সন্তানের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেন না। যেকোনো পরিস্থিতিতে সন্তানদের আগলে রাখেন, ছায়ার মতো পাশে থেকে নির্ভরতা দেন বাবা। পরিবারের সবার জন্য কাজ করেই বাবাদের জীবন পার হয়ে যায়। 

ছেলেরা সব সময়ই বাবাকে বেশি ভয় পায়। কারণ সারা দিনের সব খবর বাবা জেনে যান। কোনো দুষ্টামি করলে, সেদিন বাড়ি ফিরলেই বেতের ঘা নিশ্চিত। বাবার শাসন জীবনজুড়ে থাকে সব সময়। কারণ তিনি কখনই চান না সন্তান খারাপ হোক। তবে একটা বয়সে সব ছেলে বাইরে ঘোরাফেরা ও দুষ্টামি করে। বাবাও বিষয়গুলো বুঝিয়ে বলেন, ছেলেরাও মেনে চলে। তার পরও বাবার সঙ্গে ছেলেদের সম্পর্কটা হয় মধুর। 

ছেলেদের কাছে বাবা অতুলনীয়। শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে এক মধুর সম্পর্ক বাবা-ছেলের। বড় হয়ে বাবার সঙ্গে সংসারের নানা বিষয়ে আলোচনা করতে হয়। আর যুবক বয়সে বাবার দেওয়া দায়িত্ব পালন করে ছেলেরাই। তাকে একটু আনন্দে রাখতে ছেলেরাও বিসর্জন দেয় নানা শখ। 

 আমরা মা-বাবাকে পর্যাপ্ত মূল্যায়ন করতে পারছি না। বর্তমানে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, বাবা-সন্তানের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। একান্নবর্তী পরিবারের বিলীন হওয়া এর অন্যতম কারণ। মা-বাবার পরিশ্রম ও ত্যাগের ফলেই সন্তানের জীবন গড়ে ওঠে। তাই তাদের প্রতি আমাদের যত্নবান হতে হবে।

বাবা-মার জন্য ভালোবাসার কোনো নির্দিষ্ট সময় বা দিন নেই। সন্তানের জন্য প্রতিদিনই বাবা দিবস। যদিও প্রতিবছর বাবা-মার জন্য নির্দিষ্ট করে একটি দিন পালিত হয়ে আসছে। বাবা দিবস পালনের জন্য পরিবার ও সমাজে তাদের অবদান সন্তানরা মূল্যায়ন করছে। যা বাবাদের বেশ আনন্দ দেয়।

বাবাকে নিয়ে কথাগুলো সব সময় অব্যক্তই রয়ে যায়। কোনোদিন বলা হয়নিÑ ভালোবাসি বাবা। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা, তিনি যেন বাবাকে দীর্ঘায়ু ও সুস্থ রাখেন। বাবা দিবসে সব বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা