× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসার চিঠি

মুহিতুল ইসলাম মুন্না

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১২:৫২ পিএম

ভালোবাসার চিঠি

বুকের ভেতর বিষাদগুলো লুকিয়ে আছে 

নিষুপ্ত রাতে পাইনি দেখা সাঁঝ তারাটির। 

একলা হয়ে ঘুরছে দেখো চোখটি বুজে 

হারিয়ে গেছে কেমন করে, পাইনি খুঁজে।


হিজলতলীর অন্ধকারে আলতো ছুঁয়ে 

ঘুমের ঘোরে দেখছি ফাগুন হিমেল হাওয়া

অন্ধকারে তরলতার প্রবেশদ্বারেÑ

যে আঁখিতে খুঁজেছ আমায় তারা হয়ে।


ভোরবেলাতে শুকতারাটির টিপ কপালে

চিলের ছোঁতে টানবো তাকে ভালোবেসে,

রাত পেরিয়ে রজনীদেবীর ঘোমটা টেনে 

শেষ প্রহরে খুঁজি তোমায় দীর্ঘশ্বাসে। 


বুকের ভেতর বিষাদগুলো উথলে ওঠে, 

নিষুপ্তে আজ আমি তার পাইনি দেখা। 

গগনতলে প্রেমের কর্ষিত আখর দিয়ে

তাই তো আমি চিঠি উড়াই আকাশজুড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা