× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কল্পনা বিলাস

নকুল শর্ম্মা

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১২:৪৬ পিএম

কল্পনা বিলাস

কল্পনাবিলাসী মন অসীমে বাড়ায় হাত

মনের আঁকড়ে আঁকে আলপনা 

ভেসে বেড়ায় নাগালের বাইরে।

সাত রঙে রাঙা রামধনু

মেঘের পালক ছুঁয়ে যায় দুচোখ। 

অধরের কালো তিল

বৃষ্টির নূপুর কাঁকন জোড়ায়।


বাতাসের দুষ্টুমি কালো কুন্তলে

রঙতুলি ছড়ায় কপোলে। 

সারাবেলার গানে নিরন্তর

বাঁশি খুঁজে পায় মীড়।

প্লাবনের স্রোতে ছুটে চলা মন

তরঙ্গ নিনাদিত উত্তালে। 

প্রজাপতির ডানায় পরাগরেণু 

ফুল ফোটানোর মহোৎসবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা