× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহ্বান

সাইফুল আলম

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১২:৪২ পিএম

আহ্বান

যুগল দেহযষ্টি, মাঝে একটি বুকবালিশ 

গড়েছে এভারেস্ট উচ্চতার প্রাচীর 

সাহারা মরুভূমির প্রশস্ত দূরত্ব 

আমাজনের দুই প্রান্তের বিশালতা 

মন যেন ছিটকে পড়েছে দু’ গ্যালাক্সিতে। 

নিকট অতীতেও ফুলশয্যা হতো

ভালোবাসার বর্ণিল সাজে

স্বর্গীয় উদ্যানে নৃত্য করতো উদাম বাতাস 

আর্থিক টানাপড়েন অন্তরায় ছিল না

আকণ্ঠ প্রেমে মগ্ন হতে।

বদ্ধ কপাট, জানালা দিয়ে পালিয়েছে হৃদ্যতা

নেপথ্যে, অপাত্রে একটি অলীক চুম্বনের আহ্বান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা