বদরুল হুদা সোহেল
প্রকাশ : ৩১ মে ২০২৩ ১২:৫০ পিএম
সাংগঠনিক সভায় কিশোরগঞ্জের অদম্যরা
সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৮ মে রবিবার অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জ ইউনিটের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। আহ্বায়ক বাদল রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মধ্যাঞ্চল প্রতিবেদক ও সমন্বয়ক সাইফুল হক মোল্লা দুলু। অন্যদের মধ্য বক্তব্য রাখেন- সদস্য সচিব আসলামুল হক আসলাম, জাহাঙ্গীর আলম জাহান, মনিরা আজম ইতি, তাসনিমা এনাম বর্ষা, এসডি রুবেল প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। যার মধ্যে ছিল ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গুরুদয়াল সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও পৌর মহিলা কলেজ চার শিক্ষা প্রতিষ্ঠানে অদম্য বাংলাদেশ-এর ইউনিট কমিটি গঠনের সিদ্ধান্ত। আগামী ১ জুন সরকারি মহিলা কলেজ ও ৬ জুন ঈশা খাঁ ইউনিভার্সিটির কমিটি গঠনের দিন ধার্য হয়। এ ব্যাপারে ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান ও সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেলকে দায়িত্ব দেওয়া হয়। অদম্য ইতির কবিতা আবৃত্তি, আলিফের গান ও লিয়ার নাচ পরিবেশনের মাধ্যমে সভার সমাপ্তি হয়।