দীপ চৌধুরী
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১২:৩৬ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ঈদ-পরবর্তী আড্ডা ও সাংগঠনিক সভায় অদম্যরা
গভীর নিম্নচাপের ভ্যাপসা গরমের মধ্যেও থেমে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদম্যরা। ১১ মে বৃহস্পতিবার আহ্বায়ক মুসলিমা আক্তার তন্বীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে ঈদপরবর্তী আড্ডা ও সংগঠনের মাসিক কর্মপরিকল্পনা সভা। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গাছ লাগানো, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ও অদম্য বাংলাদেশ-এর মাসিক পরিকল্পনাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আহ্বায়ক মুসলিমা আক্তার তন্বী বলেন, অদম্য বাংলাদেশ কুবি ইউনিট পরিবেশ রক্ষা ও বিতর্ক প্রতিযোগিতাসহ জ্ঞানমূলক নানা কর্মসূচি হাতে নিয়েছে। সমাজের সর্বস্তরের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষসহ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্নয়নমূলক কাজ করবে অদম্যরা। এ কাজে আমি সবার সহযোগিতা কামনা করছি। চা আড্ডার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।