× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তোমায় পেয়ে ধন্য জীবন

মাহজুবা তানিজ রুমা

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৩:৪৫ পিএম

তোমায় পেয়ে ধন্য জীবন

প্রিয় মা,

আশা করছি তুমি ভালো আছো। তোমাকে ছাড়া আমি ভালো নেই, খুব মনে পড়ছে। তুমি বলেছিলে আমার জন্ম পৌষ মাসে, প্রকৃতিতে যখন শীতের রিক্ততা বিরাজ করছিল। তোমার শূন্য কোলকে পূর্ণতা দিতেই নাকি আমার আগমন হয়েছিল। আমার জন্মে পরিবারের সবাই খুশি হয়েছিল, আর আমি তোমার মতো মা পেয়ে ধন্য। 

ঢাকায় বসবাস করার পর খুব ভালো উপলব্ধি হয়েছে তুমি আমার জীবনে কতটা বিরাজমান। এই যে কতশত অনিয়ম করি আমি, তবু এখন আর কেউ বকা দেয় না, শাসন করে না, স্নেহভরে নিজ হাতে খাইয়ে দেয় না। তোমার মনে আছে, আমি যখন স্কুলে যেতাম তখন নানা অজুহাতে চাইতাম তুমি নিজ হাতে আমাকে খাইয়ে দাও। কিন্তু পড়াশোনার জন্য বাড়ি ছাড়ার পর তুমি আমাকে নিয়ে বড্ড বেশি চিন্তা করছো, তা আমি জানি। এই অচেনা শহরে একা আমি কী করব, ঠিকঠাক চলতে পারবে কি না? 

জানো মা, পরিস্থিতি আমাকে সব শিখিয়েছে। তোমার আদরের সেই ভীতু মেয়েটা আর আগের মতো নেই। আমড়া কাঠের ঢেঁকির মতো মেয়েটা এখন সব একাই করে। এই শহর আমাকে অনেক কিছুই শিখিয়েছে। একা চলতে শিখিয়েছে, না খেয়ে থাকলেও বলতে শিখিয়েছে খেয়েছি। মন খারাপ থাকলেও বলতে শিখিয়েছে আমি ভালো আছি। এই যান্ত্রিক শহর আমার ভালো লাগে না। এখানে তোমার মতো কেউ নেই। আমাকে অনিয়মে বকা দেবে, শাসন করবে আবার স্নেহডোরে আবদ্ধ করে রাখবে। মা আমি কখনও তোমার খুশির কারণ হতে পারিনিÑ তবু তোমার স্নেহ, মমতা থেকে বঞ্চিত হয়নি। তোমার আদর্শ আমাকে পথ চলতে শিখিয়েছে, একটা সুন্দর জীবনের পথে আমি। তোমার ত্যাগ, দোয়া ও অনুপ্রেরণা আমাকে এগিয়ে নিয়েছে। আমার পৃথিবীটা তুমি ছাড়া অসম্পূর্ণ। তোমাকে অনেক ভালোবাসি মা।

ইতি- 

মাহজুবা তানিজ রুমা 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা