× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুমি ছাড়া বড্ড অসহায়

শাহিনা নদী

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৩:১৯ পিএম

তুমি ছাড়া বড্ড অসহায়

প্রিয় মা,

ছোট এই জীবনে যে শব্দটি আমি সব থেকে বেশি উচ্চারণ করেছি তা ‘মা’। বড্ড বোকা ছিলাম আমি। তাই কারণে-অকারণে তোমার সঙ্গে ঝগড়া করেছি। আমি অনেক ভুল করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তবে সেগুলো না বুঝে কিংবা অজান্তে। বিশ্বাস করো মা, তুমি ছাড়া আমি বড্ড অসহায়। যখন আমি স্কুল-কলেজে পড়াশোনা করতাম তখন দীর্ঘ সময়ের জন্য ঘরের বাইরে থাকতে হতো। কিন্তু ঘরে ফিরতেই তুমি নিজ হাতে আমাকে খাবার খাইয়ে দিতে। জানো মা এখন অফিস থেকে ফিরে নিজে রান্না করে খেতে হয়। তোমার কথা খুব মনে পড়ে, মিস করি তোমাকে। 

যখন তুমি ঘরের কাজে তোমাকে সাহায্য করতে বলতে তখন কতই না অভিমান করতাম। কিন্তু এখন ইচ্ছে করে সব কাজ আমি একাই করি, তোমাকে রাজরানি করে রাখি। আব্বু, ভাই আর আমাকে ভালো রাখতে তোমার ত্যাগের অন্ত নেই। জানো মা একদিন লুকিয়ে তোমার নামাজ পরা শেষে মোনাজাত শুনেছিলাম। দীর্ঘ মোনাজাতে একটি বারও তুমি নিজের জন্য কিছুই চাওনি। বারবার আমাদের জন্য দোয়া করেছ। সেদিন চোখের পানি ধরে রাখতে পারিনি। তোমার প্রতি সব অভিমান নিমিশে শেষ হয়ে গিয়েছিল। মা, প্রতিনিয়ত তোমার কথা মনে পড়ে। ঢাকা আসার পর তোমাকে ছাড়া রাতে ঘুম হয় না। প্রতি রাতে তোমার কথা ভেবে আমার বালিশ ভিজে যায়।

তোমার দোয়া আমার সঙ্গে আছে বলেই জীবনে কখনও হারিনি। এ জীবনে তোমার আশীর্বাদের হাতটা আমার মাথার উপর সব সময় রেখো। তুমি মুখ ফুটে নিজের জন্য কখনও কিছু চাওনি। এতটা নিস্বার্থ কিভাবে তুমি মা? কিভাবে তুমি এত কিছু মানিয়ে চলো? আমি শুধু অবাক হয়ে দেখি। মহান আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হাজার বছর বেঁচে থাকো তুমি। 

আমিও তোমার মতো হতে চাই। মা তুমি অসাধারণ, অনন্য। আমি তোমাকে অনেক ভালোবাসি।

ইতি- 

শাহিনা নদী 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা