× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইচ্ছে তোমার

মাধব চন্দ্র মণ্ডল

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৩:২৪ পিএম

ইচ্ছে তোমার

গভীর রাতে চাঁদের আলো বাড়তে থাকে

বাড়ন্ত আলোয় তোমার প্রতিচ্ছবি।

চন্দ্রমায় হরীতকী গাছের ছায়ায়

তোমাকেই খুঁজে ফিরি দিগ্বিদিক।


তালগাছের ছড়ানো পাতার ফাঁকে,

চাঁদের আলো ঝরে পড়ে অবিরাম

আঁজলা ভরে জোনাকির আলো ধরতে

চাওয়া আমার বিক্ষুব্ধ মন। 


বুঝতেই চায় না জ্যোৎস্না রাতে জোনাক পোকা আসে না

জলসা ঘরে নটরাজ একাই ঘুরে ফিরে

আদিম খেলার সঙ্গী হয়ে আসে না

তবলা ঘুঙুর নূপুর ব্যর্থ হয়ে অশ্রু ঝরায় রাতভর।


মাধবীলতার গন্ধের কাছে হার মানে গন্ধরাজ

বসন্ত বিলাসে বের হয় কপোত-কপোতী

তোমারও কি সাধ জাগে না মনে

কুড়িয়ে নিতে কমলা বোটার শিউলী?


আমি জানি তোমারও ইচ্ছে করে শনের বনে হারিয়ে যেতে

কাশ ফুলের সাদা সুরভী স্নিগ্ধ কোমলতা

ছুঁয়ে দিতে ইচ্ছে করে তোমার কনক কোটরায়।

তুমিও চাইলে খোঁপায় বেলীফুলের মালা পরতে পারো। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা