× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একাকিত্ব

হাফিজুর রহমান

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৩:২১ পিএম

একাকিত্ব

হাজার বছরের ক্লান্তি ঘাড়ে

জলতৃষ্ণাকে উপেক্ষা করে

তাপীয় বালুপথ হেঁটে চলা,

স্পর্শ পেতে শিশিরে ভেজা 

দূর্বাঘাসে, যাতনারই চাওয়া

একটুখানি নরম ছোঁয়া।


উত্তপ্ত হৃদয় জানি না কবে

সময় ঘূর্ণিতে শীতল হবে- 

তুষার জমা যুগল ঠোঁটে,

প্রেমহীন মনে ছড়ানো সেই 

আধমরা আবেগে আকুতি

মিনতিকে করেছে হিংস্র!


গণ্ডিভুক্ত জীবন বলয়বিন্যস্ত!

সেখান থেকেই হাঁপান শ্বাস

মুক্ত হতে প্রতিনিয়ত অধীর,

প্রেম চাই মুঠোভরা স্বপ্নের;

নইলে- তাড়া করা দুঃস্বপ্নে

বেঁচে থাকার নেই মানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা