× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের দিন

আজিবুর রহমান

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১২:০৬ পিএম

ঈদের দিন

পশ্চিমেতে উঠলো ফালি শাওয়ালেরই চাঁদ,

সবাই যেন পেয়ে গেল ঈদেরই সংবাদ। 

সেই খুশিতে চাঁদরাতে মেন্দি রাঙায় হাত,

সকাল হবার অপেক্ষাতে কাটায় ব্যাকুল রাত।

নতুন জামা পরে তারা ঘুরবে খুশি মনে,

ঈদ সালামি মিলবে কত লইলো হিসেব গুনে। 

সকাল হলেই সেজেগুজে সালামির সন্ধানে,

লক্ষ্যমাফিক যায় ছুটে যায় এখানে সেখানে। 


ভোর বিহানেই মায়েরা ব্যস্ত কাজে,

প্রস্তুতে সব কাটে সময় উচ্ছ্বাসের মাঝে।

সেমাই পিঠা খেয়ে সবাই ঈদগাহেতে যায়, 

একই সাথে ধনী-গরিব নামাজে দাঁড়ায়। 

নামাজ শেষে মিলে সবাই সম্প্রীতির বন্ধনে,

আত্মীয়তার বুনিয়াদ হয় ঈদগাহের অঙ্গনে।

সম্পর্কটা সুদৃঢ় হোক দূরত্ব হোক লীন,

প্রতিজ্ঞাটা এমনই হোক আজকে ঈদের দিন ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা