মাইমুনা আক্তার তৃষা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৩:০৬ পিএম
কমিটি গঠনের পর শেরপুর জেলা ইউনিটের ফটোসেশন
অদম্য বাংলাদেশ শেরপুর জেলা ইউনিটের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে ৩১ মার্চ শুক্রবার শেরপুর পৌরসভা জাদুঘর অফিস রুমে কবি রফিক মজিদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেদী আলম রনি কে আহ্বায়ক ও রেদুয়ানুল ইসলাম রাশেদকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। আলী হোসেন ও আশরাফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ফারহানা প্রেমা, আসাদ, মহিবুল্লাহ তুহিন, শারমিন রুনা, আশরাফুল ইসলাম, আদরিকা তাবাসসুম ও জাবির হাসান খান।
সভার শুরুতে অদম্য বাংলাদেশ-এর আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন প্রতিদিনের বাংলাদেশের শেরপুর প্রতিবেদক বিল্লাল হোসেন সোহাগ। তিনি বলেন, ‘সংগঠনে আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের জন্য অদম্য বাংলাদেশ-এর তরুণরা কাজ করবে। সুন্দর একটি দেশ গড়তে অদম্যরা অগ্রণী ভূমিকা পালন করবে।’
সভাপতির বক্তব্যে কবি রফিক মজিদ বলেন, অদম্য বাংলাদেশ-এর নতুন কমিটির পথচলা সুন্দর হোক। স্থানীয় নানা সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি সমাজের নানা অসংগতি-অনিয়মের বিরুদ্দে সোচ্চার থাকবে অদম্যরা। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য অদম্য বাংলাদেশ সোচ্চার ভূমিকা রাখবে।
আহ্বায়ক মেহেদী আলম রনি বলেন, ‘আমরা সমাজের প্রতিটি ভালো কাজে অংশগ্রহণ করব। শেরপুর জেলাসহ সারা দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করব। এ কাজে আমি সবার সহযোগিতা কামনা করছি।’