প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩৬ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫৮ পিএম
কক্লিয়ার ইমপ্লান্ট গ্রুপ অব বাংলাদেশ অ্যান্ড ইয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে কক্লিয়ার ইমপ্লান্ট গ্রহণকারী জন্মবধির শিশুদের অংশগ্রহণে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কক্লিয়ার ইমপ্লান্ট গ্রুপ অব বাংলাদেশ অ্যান্ড ইয়ার ফাউন্ডেশন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এমপি, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ।
অধ্যাপক ডা. এইইচএম জহুরুল হক কক্লিয়ার ইমপ্লান্ট গ্রুপ অব বাংলাদেশ এন্ড ইয়ার ফাউন্ডেশনের সভাপতি এবং অধ্যাপক ড. মনি লাল আইচ লিটু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।