× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম মেডিকেলে ৩০ শয্যার নতুন আইসিইউ ওয়ার্ড উদ্বোধন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৬:৪০ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ১৬:৫৮ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ শয্যার নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। প্রবা ফটো

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ শয্যার নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। প্রবা ফটো

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ শয্যার নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এর আগে হাসপাতালটিতে ২০ শয্যার একটি আইসিইউ ছিল।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে আইসিইউ ওয়ার্ড উদ্বোধন করেন মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের ওষুধের দোকানের পাশে এ ইউনিটটি করা হয়েছে। এর আগে এ ওয়ার্ডটি মনোরোগ বিভাগ ছিল।

৩০ শয্যার নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন শেষে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী

ওয়ার্ডের উদ্বোধন শেষ মেডিকেলের বার্ন ইউনিটের জন্য নির্ধারিত স্থান ঘুরে দেখেন মন্ত্রী। দীর্ঘদিন ধরে এ ইউনিট প্রতিষ্ঠার জন্য কাজ করছেন জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এ মেডিকেল কলেজের ছাত্র। আমার একটা স্বপ্ন এখানে যেন একটা বার্ন ইউনিট হয়। আমরা কাজ মোটামুটি গুছিয়ে নিয়ে এসেছি। চায়নিজরা এ কাজে আমাদের সহযোগিতা করছে। রবিবার প্রি-একনেক মিটিংয়ে বার্ন ইউনিটের বিষয়টি উত্থাপিত হবে। এরপর ডিপিপি পাস হলেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। দ্রুত ১৫০ শয্যার বার্ন ইউনিটের কাজ শুরু হবে। পূর্ণাঙ্গ বার্ন ইউনিট হলে চট্টগ্রামে আগুনে পোড়া রোগীরা উন্নত চিকিৎসা পাবে। এ বার্ন ইউনিটে অত্যাধুনিক আইসিইউ, এইচডিইউ এবং ওটি সুবিধা থাকবে।

পরে হাসপাতালের সব ওয়ার্ডের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেন মন্ত্রী। এ ছাড়া বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা