× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ২১:২১ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ২১:৩০ পিএম

বুধবার দুপুরে বনানী কবরস্থানে যান স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। প্রবা ফটো

বুধবার দুপুরে বনানী কবরস্থানে যান স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। প্রবা ফটো

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বনানী কবরস্থানে তার বাল্যবন্ধু শেখ কামালসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। 

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছি;দেশে প্রকৃত পক্ষে কতগুলো অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র আছে। সংখ্যায় যতগুলোই থাকুক না কেন, এসব অবৈধ স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দিতে অভিযান শিগগিরই শুরু করা হবে। এর মধ্যে যদি অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিকরা নিজেরাই বন্ধ করে দেয় ভালো, না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এবার স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে কাজ করা হবে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতোলে যে মানের চিকিৎসক রোগীর চিকিৎসা দিচ্ছেন, সমমানের চিকিৎসক জেলা-উপজেলা হাসপাতালে পাঠানো গেলে কাজটি সহজ হয়ে যেত। চিকিৎসকদের সুযোগ-সুবিধা ভালো করলে তারাও নিশ্চয়ই জেলা-উপজেলা পর্যায়ে কাজ করতে আগ্রহী হবেন। সব মিলিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে-দেশের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করা এবং সেটা করা হবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের স্মৃতিচারণ করে ডা. সেন বলেন, শেখ কামাল দেশকে নিয়ে অনেক ভাবতেন। আমরা কয়েকজন তার ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। আমরা দেখেছি, তিনি (শেখ কামাল) খেলাধুলার উন্নতির প্রতি খুবই আগ্রহী ছিলেন। বাংলাদেশ যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারে, এজন্য তিনি খেলাধুলায় উৎসাহ দিতেন এবং পৃষ্ঠপোষকতা করতেন। আজ তিনি বেঁচে থাকলে খেলাধুলাসহ সবদিকে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যেত। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত নিঃসন্দেহে আরও অনেক বেশি শক্তিশালী হতো। আরও দ্রুততম সময়ে উন্নত দেশে পরিণত করতে পারতেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা