× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিপাহ ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি বার্তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ২৩:২৮ পিএম

নিপাহ ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি বার্তা

নিপাহ ভাইরাস নিয়ে জরুরি বার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দেওয়া বার্তায় ভাইরাসটির কারণে বাংলাদেশে আক্রান্ত হওয়ার চিত্র, লক্ষণ এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, খেজুরের কাচা রস পান করার কারণে বেশিরভাগ মানুষ নিপাহ রোগে আক্রান্ত হয়ে থাকেন। তাই বার্তায় খেজুরের কাচা রস বিক্রি না করতে বিক্রেতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তবে খেজুরের রস থেকে তৈরি গুড় খেতে কোনো বাধা নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের বার্তায় বলা হয়, কাচা খেজুরের রসে বাদুড়ের বিষ্ঠা ও লালা মিশ্রিত হয় এবং ওই বিষ্ঠা ও লালাতে নিপাহ ভাইরাসের জীবাণু থাকে। ফলে খেজুরের কাচা রস পান করলে মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে। বর্তমান সময়ে বড়দের পাশাপাশি শিশু-কিশোরেরা নিপাহ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে।

২০২২-২৩ সালে দেশে এ রোগে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মারা যান। তাই প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায়। 

নিপাহ রোগের প্রধান লক্ষণগুলো হলো : জ্বরসহ মাথাব্যথা, খিঁচুনি, প্রলাপ বকা, অজ্ঞান হওয়া ও কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া।

নিপাহ রোগ প্রতিরোধে করণীয় : খেজুরের কাঁচা রস খাবেন না, কোনো ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না, ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খাবেন, নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে অতিদ্রুত কাছাকাছি সরকারি হাসপাতালে নিয়ে যাবেন। আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে দুই হাত ভালোভাবে ধুয়ে ফেলবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা