× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনী ইশতেহারে ধূমপান প্রতিহতের আহ্বান রাখতে হবে : ড. আতিউর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ১২:২২ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ১৩:৫৯ পিএম

নির্বাচনী ইশতেহারে ধূমপান প্রতিহতের আহ্বান রাখতে হবে : ড. আতিউর

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহারে ধূমপান প্রতিহতের আহ্বান রাখতে হবে বলে দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

সোমবার (২০ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীতে উন্নয়ন সমন্বয়ের আয়োজিত এক ওয়েবিনারে তিনি এ দাবি জানান। ড. আতিউর রহমানের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত, অভিনেতা চঞ্চল চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, ‘ধূমপান থেকে নতুন প্রজন্মকে কীভাবে মুক্ত রাখতে পারি, সেই কাজটি চালিয়ে যেতে হবে। আইনের ফাঁক দিয়ে দেশে স্বাস্থ্য বিনষ্টকারী পণ্য ঢুকে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান জাতীয় বাজেটে ১০০ শতাংশ ডিউটি দিয়ে ই-সিগারেটের অনুমতি দেওয়ার আইন করা হয়েছে। এটি কি রাজস্ব বাড়লেই হালাল হয়ে যাবে? এসবের কারণে স্বাস্থ্য খাতে ক্ষতি হচ্ছ। শুধু স্বাস্থ্য খাতেই অতিরিক্ত ক্ষতি হচ্ছে ৮ হাজার কোটি টাকা।’

দেশের তরুণসমাজকে নিয়ে ভাবার আহ্বান জানিয়ে ড. আতিউর বলেন, ‘ধূমপানে ক্যানসার বা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মানুষ নিজের সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করে, আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যায়। এতে সে নিজেও ভালো (সুস্থ) হয় না, আবার সম্পত্তি নষ্ট করে পরিবারকে বিপদে ফেলে দিচ্ছে। এক জরিপে এসেছে- ৭২ শতাংশ তরুণ বাংলাদেশ নিয়ে আশাবাদী। এই আশাবাদী তরুণদের নিয়ে ভাবতে হবে।’

ই-সিগারেট নিয়ে তিনি বলেন, ‘ই-সিগারেট সমাজের নতুন বিপদ। এই বিপদ থেকে জাতিকে রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা