× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে নিরাপদ পানির টেকসই সহজলভ্যতা নিশ্চিতে কাজ করছে টিসিসিএফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৯:১৯ পিএম

দেশে নিরাপদ পানির টেকসই সহজলভ্যতা নিশ্চিতে কাজ করছে টিসিসিএফ।

দেশে নিরাপদ পানির টেকসই সহজলভ্যতা নিশ্চিতে কাজ করছে টিসিসিএফ।

পৃথিবীজুড়ে পানির অনিরাপত্তা ক্রমেই বেড়ে চলেছে। বাংলাদেশের অনেক এলাকায় পানির অভাব এবং সরবরাহের চেয়ে বেশি নিরাপদ, ব্যবহারযোগ্য পানির চাহিদার মাধ্যমে এর প্রমাণ পাওয়া যায়। তাই দ্য কোকা-কোলা কোম্পানির কাছে পানি সংক্রান্ত উদ্যোগগুলো খুব গুরুত্বপূর্ণ। 

কোম্পানিটির জনকল্যাণকর অংশ দ্য কোকা-কোলা ফাউন্ডেশন (টিসিসিএফ) জনগোষ্ঠীর জন্য নিরাপদ খাবার পানির টেকসই সরবরাহ সহজলভ্য করতে এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্র ও জলাশয়ের উন্নয়নে সাহায্য করার লক্ষ্যে বিভিন্ন অলাভজনক সংস্থাকে অর্থ প্রদান করে। 

বর্তমানে টিসিসিএফ বাংলাদেশে ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ, ওয়াটারএইড এবং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পুওরের (ডব্লিউএসইউপি) মতো সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে কাজ করছে। এসব পার্টনারশিপ বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৬, ১২, ১৪ ও ১৭ নম্বর লক্ষ্য অর্জনে সহায়তা করছে।      

বিশ্ব পানি সপ্তাহ ২০২৩-এর বৈশ্বিক থিমের ‘সিডস অফ চেইঞ্জ: ইনোভেটিভ সলিউশনস ফর আ ওয়াটার-ওয়াইজ ওয়ার্ল্ড’ সঙ্গে মিল রেখে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন এবং পার্টনাররা (ওয়াটারএইড বাংলাদেশ, ডব্লিউএসইউপি এবং ২০৩০ডব্লিউআরজি) সাভার, চট্টগ্রাম ও রাজশাহীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। 

এই যৌথ উদ্যোগগুলো পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও ব্যবহার নিশ্চিত করার জন্য জাতীয় পানি নীতিসহ সারা দেশে পানির টেকসই ব্যবহার সংক্রান্ত নীতি প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের সরাসরি সম্পূরক হিসেবে কাজ করছে।    

দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদিয়া ম্যাডসবার্গ বলেন, ‘নিরাপদ পানির টেকসই সহজলভ্যতা দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে পানির সহজলভ্যতা বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের বাস্তবায়নকারী পার্টনারদের কাজে সহায়তা করতে পেরে আমরা খুবই গর্বিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা