প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ২২:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
হেলথকেয়ারে ‘জিরো কম্প্রোমাইজ’ এই অঙ্গীকারকে প্রতিপাদ্য করে দেশের হেলথকেয়ার ব্র্যান্ড ‘ইউনাইটেড হেলথকেয়ার’ ১৭ বছর পূর্তি উদযাপিত করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ আগস্ট) ইউনাইটেড হসপিটাল লিমিটেড, সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ধানমণ্ডির মেডিক্স, জামালপুরের এম এ রশিদ হসপিটালসহ ইউনাইটেড হেলথকেয়ারের সকল প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করে।
রোগীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, ‘আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়েই ইউনাইটেড হসপিটাল যাত্রা শুরু করেছিল। আর জেসিআই এ্যাক্রিডিটেশান সেবার এ মানকে স্বীকৃতি প্রদান করেছে। এ লক্ষ্য অর্জনে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্বাস্থ্য সেবায় ‘জিরো কম্প্রোমাইজ’ অব্যহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান, ইউনাইটেড গ্রুপের চীফ এ্যাডভাইজার ও ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইউনাইটেড হেলথকেয়ারের অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড হসপিটাল ২০০৬ সালে, জামালপুরের এম এ রশিদ হসপিটাল ২০২১ সালে, ধানমন্ডির মেডিক্স ২০২১ সালে এবং সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ২০২২ সালে প্রতিষ্ঠা করা হয়। সম্প্রতি প্রথমবারের মতো জেসিআই সার্ভেতে অংশগ্রহণ করে প্রত্যেকটি মান ও মাপকাঠিতে ইতিবাচক ফলাফল ‘জিরো নট মেট’ অর্জন করেছে। একই সঙ্গে চলতি বছর ইউনাইটেড হসপিটালের প্যাথলজি ল্যাব আইএসও ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন’ চতুর্থবারের মত অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট অর্জন করেছে।