× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মনিরোধক ওষুধ

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রেসক্রিপশন ছাড়া কেনার অনুমতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২২:১৯ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১১:৫৮ এএম

যুক্তরাষ্ট্রের জন্মনিরোধক ওষুধ আগে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে কিনতে হতো। আগামী বছর থেকে পেরিগোর জন্মনিরোধক ওষুধ ওপিল ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কেনা যাবে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জন্মনিরোধক ওষুধ আগে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে কিনতে হতো। আগামী বছর থেকে পেরিগোর জন্মনিরোধক ওষুধ ওপিল ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কেনা যাবে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জন্ম নিরোধক ওষুধ প্রথমবারের মতো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কেনার অনুমোদন দিয়েছে দেশটির দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এফডিএর বৃহস্পতিবারের (১৩ জুলাইয়ের) এ অনুমোদনকে স্বাগত জানিয়েছেন দেশটির মানবাধিকার সংস্থাগুলো। 

এফডিএ প্রাথমিকভাবে শুধু পেরিগো কোম্পানির ওপিল নামের জন্ম নিরোধক ওষুধটি খাওয়ার অনুমোদন দিয়েছে। জন্ম নিরোধের জন্য দিনে একটি করে এটি খেতে হয়। আগে পেরিগোর ওপিলসহ যেকোনো ধরনের ওষুধ খেতে দেশটিতে ডাক্তারের প্রেসক্রিপশন লাগত। কিন্তু এখন থেকে পেরিগোর জন্ম নিরোধক ওষুধ কেনার ক্ষেত্রে তা লাগবে না। এখন যেকোনো বয়সের নারী বা পুরুষ ওষুধের দোকান থেকে এটা কিনতে পারবে। 

সিএনএন জানায়, ১৯৭৩ সালে পেরিগোর ওপিলের অনুমোদন দেয় এফডিএ। এটি যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়। 

বৃহস্পতিবারের অনুমোদনের পর পেরিগো জানায়, আগামী বছরের আগে তারা প্রেসক্রিপশনবিহীন ওপিল বিক্রির অনুমোদন দেবে না। ২০২৪ সালের শুরুতেই তারা এটির নতুন চালান বাজারে সরবরাহ করবে। 

গত বছর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গর্ভপাতবিষয়ক একটি বিতর্কিত রায় দেন। এরপর দেশটির ৫০টির মধ্যে ১৩টি রাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করা হয়। আর বাকি রাজ্যগুলোর প্রায় অর্ধেক গর্ভপাতসংক্রান্ত বিধিনিষেধে কড়াকড়ি আরোপ করা হয়। এটা সংবিধানের লঙ্ঘন অভিযোগ করে তুমুল বিতর্ক শুরু করেন নাগরিক সমাজ ও মানবাধিকার সংস্থার নেতারা। এই পরিস্থিতিতে পেরিগোর ওপিল প্রেসক্রিপশনবিহীন বিক্রির অনুমোদন দিল এফডিএ। 

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা