× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খন্দকার মোশাররফের মস্তিষ্কে টিউমার, দোয়া চেয়েছে পরিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ২১:০০ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৩ ২১:২৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে।

সোমবার (৩ জুলাই) তার সঙ্গে থাকা ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ’হাসপাতালে পরীক্ষার পর রিপোর্টে টিউমার শনাক্ত হয়েছে। হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ইউ শেন শাই জানিয়েছেন, বাবার ব্রেইনের বহির্ভাগে একটি স্ফেনয়েড উইং মেনিনজিওমা শনাক্ত হয়েছে। বাবার বয়সের কথা বিবেচনা করে আপফ্রন্ট রেডিও থেরাপির মাধ্যমে টিউমারটি অপসারণের সিদ্ধান্ত হয়েছে।’

খন্দকার মারুফ হোসেন তার বাবার সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন। তিনি ও তার মা বিলকিস আক্তার হোসেন এখন সিঙ্গাপুরে রয়েছেন।

৭৬ বছর বয়সি খন্দকার মোশাররফ গত ১৮ জুন রাতে ঢাকায় নিজের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে ২৬ জুন তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা