× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা ও নবজাতকের মৃত্যু

সংবাদ সম্মেলন স্থগিত করল সেন্ট্রাল হসপিটাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১১:১১ এএম

আপডেট : ২১ জুন ২০২৩ ১৫:১৪ পিএম

সেন্ট্রাল হসপিটালের ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. মামুনুর রশিদ। প্রবা ফটো

সেন্ট্রাল হসপিটালের ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. মামুনুর রশিদ। প্রবা ফটো

রাজধানীর সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসার কারণে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

বুধবার (২১ জুন) সকাল ১০টার দিকে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তদন্ত প্রতিবেদন পূর্ণাঙ্গভাবে প্রস্তুত না হওয়ায় এটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সেন্ট্রাল হসপিটালের ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. মামুনুর রশিদ।

তিনি বলেন, ‘আমাদের হাসপাতালের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সে তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশের জন্য হাসপাতালের চেয়ারম্যানের কাছে আরও সাত দিনের সময় চেয়েছে। এ জন্য সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনসাপেক্ষে আগামী সাত দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনার বিষয়টি তুলে ধরা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা