× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে ২ লাখ শিশুকে

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৫:১৮ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১৬:২৫ পিএম

সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদসহ অন্য প্রার্থীরা। প্রবা ফটো

সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদসহ অন্য প্রার্থীরা। প্রবা ফটো

গোপালগঞ্জে আগামী ১৮ জুন প্রায় দুই লাখ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়াবে জেলা স্বাস্থ্য বিভাগ। 

বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে আলোচনায় সভায় এ তথ্য জানানো হয়।

জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা সিভিল সার্জন অফিস এ আলোচনা সভার আয়োজন করে।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সাকিবুর রহমান, ডা. সাদ মাহমুদ জয়, ডা. দিবাকর রায়, পরিসংখ্যানবিদ মো. মনিরুল ইসলাম. সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, প্রসূন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় নিয়াজ মোহাম্মদ জানান, আগামী ১৮ জুন জেলার পাঁচ বছরের নিচের বয়সের ১ লাখ ৯০ হাজার ৩১৩ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সের ২৭ হাজার ৩৩৮ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ৬২ হাজার ৯৭৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা