× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রযুক্তি ও নার্সিংয়ে দক্ষ পেশাদার গড়তে আইপিডিআই ফাউন্ডেশন দিল প্রশিক্ষণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৩ ২১:৫৫ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ২২:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকায় আইপিডিআই ফাউন্ডেশন আয়োজিত ‘ক্যাথল্যাব টেকনিশিয়ান অ্যান্ড নার্স ট্রেনিং প্রোগ্রাম ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটিতে সারা দেশ থেকে দুই শতাধিক ক্যাথল্যাব টেকনিশিয়ান ও নার্স অংশ নেন। 

শুক্রবার (২৬ মে) রাজধানীর একটি হোটেলে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

আইপিডিআই ফাউন্ডেশন, হৃদরোগ স্বাস্থ্যসেবায় ক্যাথল্যাব প্রযুক্তি ও নার্সিংয়ে দক্ষ পেশাদারদের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় এই বিশেষ প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করেছে। 

প্রোগ্রামটির লক্ষ্য রোগীদের দক্ষ কার্ডিওভাসকুলার স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সর্বাধুনিক জ্ঞান এবং দক্ষতার সঙ্গে অংশগ্রহণকারীদের প্রস্তুত করা। 

অনষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিডিআই ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরীর। 

অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী বলেন, মানসম্পন্ন কার্ডিওভাসকুলার স্বাস্থ্যসেবায় ক্রমাগত শিখে যাওয়ার কোনো বিকল্প নেই। এই শেখার পেছনে তিনি ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করে সবাইকে বিজ্ঞানবিশ্বে এগিয়ে থাকার পরামর্শ দেন।

আইপিডিআই ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ড. মহসিন আহমেদ অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বাস্থ্যসেবার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। 

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আইপিডিআই ফাউন্ডেশন পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চিকিৎসকসহ টেকশিয়ান, নার্স, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে।

এই অনুষ্ঠানে হৃদরোগ বিশেষজ্ঞরা ও অংশগ্রহণকারীরা তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। 

এই উপস্থাপনাগুলো ক্যাথল্যাব প্রযুক্তিতে অত্যাধুনিক গবেষণা এবং উদ্ভাবনী পন্থাগুলোকে তুলে ধরে ও সকল অংশগ্রহণকারীদের জ্ঞানগত সম্মৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে। 

আইপিডিআই ফাউন্ডেশন মূলত হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের একটি সহযোগী সংস্থা। সংগঠনটি দেশব্যাপী তাদের প্রশিক্ষণমূলক এবং জনহিতৈষী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের পূর্ণ সদস্যপদ পেয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা