× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক দিনের ব্যবধানে আবারো বেড়েছে করোনা সংক্রমণ

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২২ ২১:৪৪ পিএম

এক দিনের ব্যবধানে আবারো বেড়েছে করোনা সংক্রমণ

এক দিনের ব্যবধানে দেশে করোনাভাইরাস আক্রান্ত নতুন রোগীর সংখ্যা বেড়েছে প্রায় আটশ; তবে আগের দিনের চেয়ে মৃত্যু কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার (৩ জুলাই) ১২ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১৯০২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে, আগের দিন এই সংখ্যাটি ছিল ১ হাজার ১০৫ জন।

গত এক দিনে দেশে ২ জন কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছে, আগের দিন ছয়জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১৬২ জন।

গত ২৪ ঘণ্টায় ৩০৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন।

রোববার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে হয়েছে ১৫ দশমিক ৫৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৩ দশমিক ২২ শতাংশ।

নতুন শনাক্ত ১ হাজার ৯০২ জনের মধ্যে ১ হাজার ৪৪০ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের মোট ৪৬টি জেলায় গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা