× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিয়াক সার্জারি শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৯:৪৬ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ২০:১২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদের ছুটির পর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগে অস্ত্রোপচার শুরু হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শীতাতপ যন্ত্রের কারিগরি ত্রুটি সারিয়ে এবং জীবাণুমুক্ত করার কাজ শেষে এটি চালু করা হলো।

মঙ্গলবার (২ মে) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) এসি নষ্ট থাকায় কার্ডিয়াক সার্জারি কিছুদন বন্ধ রাখা হয়েছিল। তিনজন রোগীর অস্ত্রোপচারের মাধ্যমে ফের চালু করা হয়েছে। যে তিনজন রোগীর অস্ত্রোপচার করা হয়েছে তারা হলেন- বিলকিস বানু, নজরুল ইসলাম, মালতি রানী।

এতে আরও বলা হয়, সরকার ঘোষিত ঈদের ছুটির আগ পর্যন্ত হাসপাতালে কার্ডিয়াক সার্জারি অপারেশন চালু ছিল। ছুটির সময়ে সাধারণত সিডিউল কার্ডিয়াক সার্জারি অপারেশন করা হয় না। প্রতিবছর অপারেশন থিয়েটার ও আইসিইউ জীবাণুমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। ঈদের ছুটির সময় আইসিইউ বন্ধ রেখে জীবাণুমুক্ত করা হয়েছে। ঈদের ছুটি শেষে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালু হয়। তবে আইসিইউতে বসানো এসির কারিগরি এুটির কারণে সাময়িকভাবে কার্ডিয়াক সার্জারি বন্ধ রাখা হয়েছিল। সেটি মেরামত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা