× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দরিদ্র রোগীদের চিকিৎসা দিতে হৃদরোগ ইনস্টিটিউট ও ইউসিবি ফাউন্ডেশনের উদ্যোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৭:৪৯ পিএম

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও ইউসিবি ফাউন্ডেশনের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্রবা ফটো

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও ইউসিবি ফাউন্ডেশনের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্রবা ফটো

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন গরীব ও অসচ্ছল শিশু রোগীদের চিকিৎসার সুবিধায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ইউসিবি ফাউন্ডেশন নতুন উদ্যোগ নিয়েছে। 

যৌথ উদ্যোগে হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত অসহায় শিশুদের বিনামূল্যে চিকিৎসাসামগ্রী দেওয়ার লক্ষে একটি চুক্তি সই হয়েছে। 

চুক্তি অনুযায়ী ইউসিবি ফাউন্ডেশন তাদের তহবিল থেকে ৫০টি পেডিয়াট্রিক অক্সিজেনেটর এবং পিডিএ ডিভাইস বিনামূল্যে প্রদান করেছে। 

এসব চিকিৎসাসামগ্রী বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্যবহার করে ইতিমধ্যে জন্মগত হৃদরোগে আক্রান্ত ২০ শিশুর পেডিয়াট্রিক অক্সিজেনেটর ব্যবহার করে অপারেশন করেছেন। 

এ ছাড়া জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৯ জন শিশুকে পিডিএ ডিভাইস স্থাপন করা হয়েছে। এ ধরনের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত শিশুদের বুক না কেটে পিডিএ ডিভাইস স্থাপন করা ছাড়াও হৃদরোগের চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তি রোটা, ওসিটি, এইচডি আইভাস ব্যবহার করা হয়।  

সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন, অধ্যাপক অমল কুমার চৌধুরী, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল্লাহ শাহরিয়ার, ডা. তারিক আহম্মেদ চৌধুরী। 

ইউসিবি ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী এবং উপব্যবস্থাপনা পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান। 

চুক্তি সই অনুষ্ঠানে পরিচালক ও অধ্যাপক মীর জামাল উদ্দিন দরিদ্র ও অসহায় শিশুদের চিকিৎসায় এগিয়ে আসার জন্য ইউসিবি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে সমাজের বিত্তবানদের এ ধরনের অসহায় রোগীদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। 

ইউসিবি ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকতা এমন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা