× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের প্রশিক্ষণ

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ১৯:২৫ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১৯:৩৪ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) আয়োজনে রিফ্রেশার্স প্রশিক্ষণে বক্তারা। প্রবা ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) আয়োজনে রিফ্রেশার্স প্রশিক্ষণে বক্তারা। প্রবা ফটো

গোপালগঞ্জে ৮ জেলার কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের (সিএইচসিপি) সপ্তাহব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিবিএইচসি, সিসিএইচএসটির স্পন্সরে গোপালগঞ্জের কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এই প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণে দুই ব্যাচে আট জেলার ৮০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার অংশ নিয়েছেন।

শনিবার (১ এপ্রিল) সকালে প্রধান অতিথি কমিউনিটি ক্লিনিকের সুপারভিশন ও মনিটরিংয়ের দায়িত্ব প্রাপ্ত ও গোপালগঞ্জ বঙ্গমাতা চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

বার্পাডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারের প্রোগ্রাম ম্যানেজার ডা. আসিফ মাহমুদ, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা