× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিপাহ ভাইরাসে আক্রান্তদের জন্য বগুড়ায় হাসপাতালে ইউনিট প্রস্তুত

বগুড়া অফিস

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৪ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১০ পিএম

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি : প্রবা

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি : প্রবা

নিপাহ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের একটি ইউনিট প্রস্তুত করা হয়েছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ রবিবার (৫ ফেব্রুয়ারি) জানায়, জরুরি বিভাগের দ্বিতীয় তলায় আইসিইউ সুবিধাসম্পন্ন সাবেক করোনা ইউনিটের অন্তত ২০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, শীত মৌসুমে খেজুরের কাঁচা রস খাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত সপ্তাহে আমাদের হাসপাতালে একটি ইউনিটকে প্রস্তুত রাখতে বলা হয়েছে।

তিনি বলেন, ’করোনাকালে আমরা হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় ও তৃতীয় তলায় ৫০ শয্যার একটি ইউনিট গড়ে তুলেছিলাম। বর্তমানে ওই ইউনিটের তৃতীয় তলায় মাত্র একজন রোগী রয়েছে। তবে দ্বিতীয় তলার ২০টি শয্যা পুরো ফাঁকা পড়ে আছে। সে কারণে আমরা আপাতত দ্বিতীয় তলার ওই ২০ শয্যাকে নিপাহ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত রেখেছি। 

পৃথক ইউনিটে চিকিৎসার প্রয়োজনীয়তার কারণ জানতে চাইলে ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘নিপাহ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় আইসিইউ সুবিধা প্রয়োজন হয়। যে কারণে পৃথক ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা