× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধুত্বের ৫০ বছরে ফ্রান্স সাপোর্ট কমিটিকে গণস্বাস্থ্যর সংবর্ধনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ২০:০৩ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৩:১৮ পিএম

বন্ধুত্বের ৫০ বছরে ফ্রেঞ্চ সাপোর্ট কমিটির সভাপতিসহ সাত সদস্যের প্রতিনিধি দলকে সংবর্ধনা দেয় গণস্বাস্থ্য কেন্দ্র। সংবর্ধনা অনুষ্ঠানে ফ্রান্স বন্ধুদের সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বন্ধুত্বের ৫০ বছরে ফ্রেঞ্চ সাপোর্ট কমিটির সভাপতিসহ সাত সদস্যের প্রতিনিধি দলকে সংবর্ধনা দেয় গণস্বাস্থ্য কেন্দ্র। সংবর্ধনা অনুষ্ঠানে ফ্রান্স বন্ধুদের সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনালগ্ন থেকে পাশে থাকা ফরাসি বন্ধুদের সংবর্ধনা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। ফ্রেন্ডস সাপোর্ট কমিটির সঙ্গে বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর এটিএম হায়দার মিলনায়তনে মঙ্গলবার (২৪ জানুযারি) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসার সভাপতিত্বে কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ফ্রেন্ডস সাপোর্ট কমিটির বর্তমান সভাপতি জিম পেরি বিকোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ফ্রেন্ডস সাপোর্ট কমিটি একটি স্বতন্ত্র সংগঠন। ১৯৭২ সালে গণস্বাস্থ্য কেন্দ্র যখন যুদ্ধ পরবর্তী বাংলাদেশের উন্নয়নে তাদের যাত্রা শুরু করে, তখন থেকেই ফ্রান্সের সাপোর্ট কমিটি তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয়। যারা ব্যক্তি পর্যায়ে ফ্রান্সের গরীব মানুষের কাছ থেকে ঝুড়ি নিয়ে সংগ্রহ করা অর্থ একত্রিত করে বাংলাদেশের গরীব মানুষের জন্য পাঠিয়েছেন। বিশেষ করে গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও শিক্ষাখাতের উন্নয়নে তাদের অবদান অবিস্বরণীয়। তারা দেখিয়েছেন কিভাবে একক চেষ্টায় পৃথিবীকে বদলে দেওয়া যায়। 

ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ফ্রেন্ডস সাপোর্ট কমিটির সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের এ বন্ধুত্ব শেষ হবার নয়। ফ্রেন্ডস সাপোর্ট কমিটির কাছে গণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা ও ক্যান্সার হাসাপাতাল তৈরি করার জন্য তাদের সহায়তা কামনা করেন। এ সময় তিনি কমিটির পুরনো বন্ধু যারা মৃত্যুবরণ করেছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। গণস্বাস্থ্য কেন্দ্রের পুরনো কর্মীরা এসময় ফ্রেন্ডস সাপোর্ট কমিটির সহায়তা ও ভালোবাসার স্মৃতিচারণ করেন।

ফ্রেন্ডস সাপোর্ট কমিটির সভাপতি জিম পেরি বিকো বলেন, ‘বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক। আমরা আমাদের এ সহযোগিতা বাংলাদেশের  মানুষের জন্য অব্যাহত রাখতে চাই।’

বিকালে দুইদেশের জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধুদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিবউল্লাহ খোন্দকার। অনুষ্ঠানের শেষে সাত বন্ধুর হাতে ভালোবাসার নিদর্শনস্বরূপ ক্রেস্ট তুলে দেওয়া হয়। 

ফ্রেন্ডস সাপোর্ট কমিটির বর্তমান সভাপতি জিম পেরি বিকো, ওলিভার মেসনিল, ফ্লোরেন্স মারগুরেট মেসনিল, অ্যালইন গিলস, ক্রিস্টিনি পেনট, জিনপিয়ারে, জেগার্ড ফ্লোনিয়ার ও মাইকেল রাটাজেক এই সাত সদস্যের একটি প্রতিনিধি দল গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন। দলটি দেশের বিভিন্ন জেলায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা