প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ২১:২৮ পিএম
শিগগিরই স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন জাতীয় সংসদে গৃহীত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান থেকে মুক্তি পেয়ে দেশে আসার পথে লন্ডনে নামলে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডোয়ার্ড হিথ তাকে নিজে এসে ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসভবনে নিয়ে যান। এমনই ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণও তাঁর বাবার মতোই। এ জন্য দেশের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব অপরিহার্য।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক কামরুল হাসান মিলন।
উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ এ্যালামনাই এসোসিয়েশন ও মেডিকেল কলেক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাবেক ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা।