× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে ছয়টি খাবার কমাতে পারে জয়েন্টের ব্যথা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১৮:২৬ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ১৮:৪৪ পিএম

জয়েন্টে ব্যথা। ফাইল ফটো

জয়েন্টে ব্যথা। ফাইল ফটো

জয়েন্টের ব্যথায় আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে প্রায় পরিবারে কেউ না কেউ এ সমস্যায় জর্জিত। এটা স্বাভাবিক সময়ে সহনীয় থাকলেও শীতকালে এ সমস্যা বেড়ে যায়। এটা অনেকটা খাদ্য তালিকার ওপর নির্ভর করে। এজন্য সমস্যা দেখা দিলে অবশ্য সতর্ক হতে হবে। এক্ষেত্রে ব্যায়াম বা ম্যাসেজ উপকারী হতে পারে। তবে এ পরিস্থিতিতে জীবনযাপন থেকে শুরু করে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে।

তবে এখনও এটা নিশ্চিত নয় যে কোন খাবার খেলে জয়েন্টের ব্যথা নিরাময় হবে। এরপরও কিছু খাবার চিহ্নিত করা হয়েছে, যেগুলো খেলে ব্যথা কমে, হাড় শক্তিশালী হয়। এগুলো খেয়ে আপনি জয়েন্টের ব্যথা ও ফোলা কমাতে পারেন।

এমন ছয়টি খাবারের তালিকা তুলে ধরা হলো

গ্রিন টি : এতে প্রচুর পরিমাণ পলিফেনল, খনিজ ও ভিটামিনসহ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা জয়েন্টে ব্যথা কমাতে ও অস্থিসন্ধির ক্ষয় কমাতে সহায়তা করে। ইজিসিজি নামে পরিচিত এ অ্যান্টিঅক্সিডেন্ট আর্থ্রাইটিস আক্রান্তদের জয়েন্টের প্রদাহ বাড়ানোর রাসায়নিক বিকাশকে প্রতিরোধ করতে পারে। 

অলিভ ওয়েল : উদ্ভিদজাত, সূর্যমুখী ও বাদামের তেল ব্যবহার ত্যাগ করতে হবে। কারণ এগুলো সব ব্যথা বাড়াতে সহায়তা করতে পারে। এগুলোর পরিবর্তে রান্নায় ও সালাদে অলিভ ওয়েল ব্যবহার করতে হবে, যা ব্যথা কমাতে পারে।

রসুন : সব ধরনের রান্না ও ব্যবহারে রসুন প্রয়োগ করতে হবে। এতে ডায়ালাইল ডি-সালফাইড রয়েছে, সাইটোকাইনের প্রভাব কমানোর পাশাপাশি যা ব্যথা কমাতে পারে।

মটরশুঁটি ও মসুর ডাল : মসুর ডাল ও মটরশুঁটি পুষ্টিগুণের জন্য সুপরিচিত। এগুলো ফাইবার, প্রোটিন ও অন্য খনিজগুলোর একটি দুর্দান্ত উৎস। এগুলো প্রদাহ কমাতে সহায়তা করে এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাবও রয়েছে। এতে অ্যান্থোসায়ানিন রয়েছে, যা জয়েন্টের ব্যথা কমাতে সহায়তা করে।

আস্ত শস্যদানা : গবেষণায় দেখা গেছে মিহি শস্যে প্রোটিন থাকে, যা প্রদাহ ঘটাতে পারে। সেই তুলনায় আস্ত শস্যদানায় উচ্চ ফাইবার রয়েছে, যা ফ্যাটি এসিড উৎপাদনে সহায়তা করে। এটি প্রদাহ কমাতে পারে।

কালো চকলেট : চকলেটের প্রধান উপাদান কোকোয়াতে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যে চকলেটে কোকোয়ার পরিমাণ যত বেশি তার প্রদাহবিরোধী ভূমিকাও তত বেশি। কিন্তু সবচেয়ে ভালো ডার্ক চকলেটটাতেও সাধারণত চিনি ও চর্বি থাকে। এজন্য আপনাকে ৭০ শতাংশ কোকোয়াযুক্ত চকলেট বাছাই করতে হবে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা