× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেডিকেল এক্সপো শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল এক্সপো (বিআইএমইএক্স) ২০২৬’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল এক্সপো (বিআইএমইএক্স) ২০২৬’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল এক্সপো (বিআইএমইএক্স) ২০২৬’।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনীর তৃতীয় আসরের উদ্বোধন করা হয়।

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি, ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি প্রযুক্তি, ফিজিওথেরাপি, মেডিকেল ডিসপোজেবলসসহ আধুনিক চিকিৎসাব্যবস্থার বিভিন্ন উদ্ভাবন তুলে ধরা হচ্ছে। এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও স্বাস্থ্যসেবা খাতের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বিএমইআইএসএ) সভাপতি মাহফুজ হাসান, ব্রিগেডিয়ার জেনারেল এম মফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল ইন্সট্রুমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) কোষাধ্যক্ষ আহমেদ কবির, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) মহাসচিব জামিলুর রহমান এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম।

প্রদর্শনীতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক প্রযুক্তি, ফিজিওথেরাপি সরঞ্জাম এবং চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়িক ও সরকারি পর্যায়ের (বিটুবি ও বিটুজি) বৈঠক, সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এসব আয়োজনে দেশি-বিদেশি স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা