× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাতে ঢামেকে চিকিৎসক সেজে ঘুরছিলেন বাউফলের শান্তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মিনিট আগে

ঢামেকে ভুয়া চিকিৎসককে আটক করেন আনসার সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢামেকে ভুয়া চিকিৎসককে আটক করেন আনসার সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে কনা আক্তার শান্তা (২২) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে আনসার সদস্যরা।

বৃহস্পতিবার ভোরের দিকে ঢাকা মেডিক্যালে নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।

আটকের পর তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লকের পরিচালকের রুমে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

আটক কনা আক্তার শান্তা পটুয়াখালী জেলার বাউফল থানার বল তুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে।

ঢাকা মেডিক্যালে দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, রাত ৩টার দিকে আমাদের সদস্যরা টহল দেওয়ার সময় নতুন ভবনের দ্বিতীয় তলায় এক নারীকে অ্যাপ্রোন পরে ঘোরাফেরা করতে দেখে। তার চলাফেরায় সন্দেহ হলে আনসার সদস্যরা ওই নারীকে চ্যালেঞ্জ করে কর্মরত চিকিৎসকদের ডেকে ওই নারীকে দেখান। পরে ঢাকা মেডিক্যালের কোনো চিকিৎসক তাকে না চিনতে পারলে ওই নারীকে প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেওয়া হয়।

তিনি আরও জানান, পরে জিজ্ঞাসাবাদ করে ওই ভুয়া নারী চিকিৎসককে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমানের  কাছে সোপর্দ করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি ভোরের দিকে নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে আনসার সদস্যরা। পরে আমাদের পুলিশ ক্যাম্পে নিয়ে এলে আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা