× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫২০, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৭৪ হাজার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

আপডেট : ৯ মিনিট আগে

বাংলাদেশ শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার হালনাগাদ ডেঙ্গু বিষয়ক তথ্যবিবরণী থেকে সোমবার এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা। এ সময়ে অন্য কোনো বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেনি।

গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ ৬৩০ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া খুলনা বিভাগে ১৪১ জন, বরিশালে ১৫০, চট্টগ্রামে ১৬৭, রাজশাহীতে ১৬০, ময়মনসিংহে ৭৬, রংপুর বিভাগে ৩৪ এবং সিলেট বিভাগে ৯ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জন। এর মধ্যে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫২০ জনের।

মোট মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ২৬২ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, বরিশালে ৩৩, চট্টগ্রামে ৫৩, রাজশাহীতে ৩১, ময়মনসিংহে ৪০, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৩৬২ জন রোগী ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা