× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মিনিট আগে

রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় সোমবার প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় সোমবার প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: সংগৃহীত

দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের (প্রতিরোধী হয়ে ওঠা) কারণে প্রতি বছর প্রায় সোয়া লাখ মানুষের মৃত্যু হচ্ছে। এ ছাড়া বিপুলসংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হচ্ছে, বাড়ছে চিকিৎসা ব্যয়ও। এ পরিস্থিতি মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার।

রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় সোমবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিক্যাল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে কর্মশালাটি বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন ছাড়া শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সংকট মোকাবিলা সম্ভব নয়। ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং এর কঠোর বাস্তবায়ন জরুরি।

তিনি জানান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালুর উদ্যোগ নিয়েছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে অ্যান্টিবায়োটিকের ব্যবহারসহ চিকিৎসাসেবার বিভিন্ন বিষয় ডিজিটাল নজরদারির আওতায় আনা সম্ভব হবে।

ড. এম এ মুহিত আরও বলেন, দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করা যাবে। চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকেও স্বাগত জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকই তা সম্পর্কে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিক্যাল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজার সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা