প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মিনিট আগে
আপডেট : ৪ মিনিট আগে
অসুস্থ শিশুকে বুকে জড়িয়ে চিন্তিত মা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টানা ২৫৩ দিন পর হামে মৃত্যু শূন্য দিন দেখল বাংলাদেশ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে কোনো মৃত্যু হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ গাজার ৩২১ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সন্দেহজনক হামের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৫৩ দিনে মোট সন্দেহজনক সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৬ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন।