× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৪ মিনিট আগে

হাম আক্রান্ত শিশু হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাম আক্রান্ত শিশু হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন ঢাকা বিভাগে, তিনজন চট্টগ্রামে এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৪৭ জন। এর বাইরে যে ১০৫ জন মারা গেছে, তাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২২ জন, চট্টগ্রামে ১২৮, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৭০, খুলনায় ৬১ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ১৬২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। হাম শনাক্ত হয় ৭৬ জনের শরীরে।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪০৭ জন, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৭, বরিশালে ১০০, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৫৩, রংপুরে ৩৬ ও রাজশাহী বিভাগে ৩৪ জন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

বুলেটিন অনুসারে চলতি বছর হাম উপসর্গে রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ২৬ হাজার ১৩৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা