প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মিনিট আগে
হাসপাতালের বেডে শুয়ে থাকা অসুস্থ শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২২৮ জন এবং নিশ্চিতভাবে ৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে মঙ্গলবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, ১৬ নভেম্বর সকাল আটটা থেকে ১৭ নভেম্বর সকাল আটটা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে (ও জেলায়) দুজন করে রয়েছেন। অপরজন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জন, যার মধ্যে নিশ্চিত রোগী ২৫ হাজার ৬২৮ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৮০ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৫ হাজার ৬৩ জন।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ২১৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।